× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাওরের আলোচিত ‘হযরত ডাকাত’ গ্রেপ্তার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ১৭:২৬ পিএম

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ‘হযরত ডাকাত’ নামে পরিচিত মো. হযরত আলীকে গ্রেপ্তার করেছে ইটনা থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ‘হযরত ডাকাত’ নামে পরিচিত মো. হযরত আলীকে গ্রেপ্তার করেছে ইটনা থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ‘হযরত ডাকাত’ নামে পরিচিত মো. হযরত আলীকে গ্রেপ্তার করেছে ইটনা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগু গ্রামের হান্নান চেয়ারম্যানের বাড়ির পাশের এলাকা থেকে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হযরত আলী মিঠামইন উপজেলার ঢাকি নয়াহাটি গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কাকটেংগু এলাকায় অবস্থান করে হযরত আলী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। বুধবার রাত থেকেই তার অবস্থান শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করে। পরে বৃহস্পতিবার এলংজুরী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে হযরত আলী আত্মগোপনের চেষ্টা করেন। তাকে ধরতে আশপাশের বিভিন্ন বাড়ি ও সম্ভাব্য অবস্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি পরিত্যক্ত ভবনের নিচে কাঠের স্তূপের আড়ালে লুকিয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করে পুলিশ।

ইটনা থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত থেকেই হযরত আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বৃহস্পতিবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালিয়ে এলংজুরী এলাকার একটি পরিত্যক্ত ভবনের নিচে কাঠের স্তূপের আড়াল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা