× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে বন্ধ পোশাক কারখানায় লুটপাট

গাজীপুর সিটি প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ১৫:৫১ পিএম

স্থানীয়রা নয়জনকে আটক করলেও চক্রের অন্যান্য সহযোগীরা আটকজনে ছিনিয়ে নিয়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থানীয়রা নয়জনকে আটক করলেও চক্রের অন্যান্য সহযোগীরা আটকজনে ছিনিয়ে নিয়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি পোশাক কারখানায় সংঘবদ্ধ লুটপাটের অভিযোগ উঠেছে।

মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকায় বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা নয়জনকে আটক করলেও চক্রের অন্যান্য সহযোগীরা আটকজনে ছিনিয়ে নিয়ে যায়। তবে মালামাল ভর্তি একটি পিকআপ ও এক সহযোগীকে আটক করতে সক্ষম হন তারা।

এ বিষয়ে কারখানা ভবনের মালিক মো. মোজাম্মেল হক বৃহস্পতিবার জিএমপির গাছা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানার উপপরিদর্শক (এসআই) নিজামুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, শরিফপুর এলাকায় মোজাম্মেল হকের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি পোশাক কারখানা পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল ফ্রান্সের একজন ইনভেস্টরের সাথে যৌথভাবে ২০১৩ সাল থেকে উৎপাদন কার্যক্রম শুরু করেন।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ব্যাবসা করে প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধ হলেও প্রতিটি ফ্লোরে যন্ত্রপাতি ও কারখানা সংশ্লিষ্ট বিভিন্ন মালামাল ছিল। পাশাপাশি কিছু কাঁচামাল ও উৎপাদিত কাপড়ও বিভিন্ন ফ্লোরে মজুত ছিল। কিন্তু বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে সেখানে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন মালিকপক্ষ। এসব ঘটনায় পূর্বেই গাছা থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করে কারখানা কর্তৃপক্ষ।

সর্বশেষ বুধবার দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে আনুমানিক নয়জনের একটি দল কারখানাটিতে প্রবেশ করে। এসময় তারা প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল একটি পিকআপে তুলতে থাকে। আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিকপক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পিকআপ ভর্তি মালামালসহ নয়জনকে আটক করা হয়।

অভিযোগে আরও বলা হয়, আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করার প্রস্তুতি হিসেবে কারখানার একটি কক্ষে আটকে রাখে। কিন্তু, একপর্যায়ে অজ্ঞাতপরিচয় বেশ কিছু লোক অতর্কিতে সেখানে হামলা করে এবং ঐ কক্ষের তালা কেটে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় একজনকে আটক করতে সক্ষম হন স্থানীয় লোকজন। আটক ওই ব্যক্তির নাম শরিফুল ইসলাম। তিনি মিরপুর এলাকায় শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে কারখানার মালিক মোজাম্মেল হক জানান, তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে ঘটনাটি জানালে তারা ঘটনাস্থলে আসেন। তারা আটক ব্যক্তি ও জব্দ করা পিকআপসহ মালামাল থানায় নিয়ে যান। 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানার উপপরিদর্শক (এসআই) নিজামুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মালামাল জব্দ এবং একজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম রব্বানী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা