মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ১৩:১৭ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৬ ১৩:২২ পিএম
দুর্ঘটনা কবলিত ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে নয়াপাড়াÑকায়সারনগর এলাকায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ মেইলগাড়ির চালক জসিম (৪০), মেইল গার্ড মজনু মিয়া (৫৪) এবং আবুল কালাম আজাদ (৫৫)। দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজনই মারা যান। নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। তবে মজনু মিয়ার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় কবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনজন মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।