× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচারের জন্য প্রস্তুত মিত্যু হত্যা মামলা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৫:১৩ পিএম

মাহমুদা খানম মিতু। ছবি : সংগৃহীত

মাহমুদা খানম মিতু। ছবি : সংগৃহীত

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ার পর মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার (১১ জানুয়ারি) অতিরিক্ত মহানগর হাকিম আবদুল হালিম এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ।

তিনি বলেন, ‘মিতু হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে। এখন মহানগর দায়রা জজ আদালতে বিচারিক কার্যক্রম চলবে।’

তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৫ জুন মহানগরীর জিইসি মোড় এলাকায় খুন হন মিতু। ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করে। এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলার তদন্ত পর্যায়ে পিবিআই জানতে পারে, এই হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তার জড়িত। এরপর বাবুলকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। সেই অভিযোগপত্রের ভিত্তিতে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হল।

মামলার আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন বাবুল আক্তার, ওয়াসিম, শাহজাহান ও আনোয়ার। জামিনে আছেন এহতেশামুল। অন্য দুই আসামি মো. কামরুল ইসলাম শিকদার প্রকাশ মুসা ও মো. খাইরুল ইসলাম প্রকাশ কালু পলাতক রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা