× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কয়েদির পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ১০:৪৮ এএম

কয়েদির পেটে অস্ত্রোপচার করে বের করা অর্ধশতাধিক গ্যাস লাইটার। ছবি: সংগৃহীত

কয়েদির পেটে অস্ত্রোপচার করে বের করা অর্ধশতাধিক গ্যাস লাইটার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেছেন চিকিৎসকেরা।

দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা থেকে কুড়িয়ে পাওয়া গ্যাস লাইটার খেয়ে ফেলতেন ওই কয়েদি। একপর্যায়ে পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ওই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে তাকে কাশিমপুর কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে বিভিন্ন ধরনের বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকেরা। গত ৪ নভেম্বর অস্ত্রোপচার করে তার পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার, একটি নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ (Acute Abdominal with Epigastric Mass) নামের জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছিলেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তার বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে থাকার সময় মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেওয়া হয়।

তিনি আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার কুড়িয়ে সেগুলো খেয়ে ফেলতেন হাসমত। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় পেটে এসব বস্তু থাকার বিষয়টি ধরা পড়ার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

তবে বর্তমানে হাসমত আলী সুস্থ রয়েছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে কারা কর্তৃৃপক্ষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা