নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২২:৫৩ পিএম
নবীগঞ্জ সরকারি হাসপাতালের ৪ লাখ টাকার ঔষধ গায়েব চালক-হেলপার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৪ লাখ টাকার সরকারী ঔষধ আত্মসাতের দায়ে ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দিলেন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে হাসপাতালের স্টোরকিপার স্বর্না দাশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলাটি দায়ের করলে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
বুধবার সকালে বিজ্ঞ আদালত এ নির্দেশ দেন।
চালক অনুপ দেবনাথ (৩৭) যশোর সদরের নলভাঙ্গা বেজপাড়া এলাকার অশোক দেবনাথের ছেলে ও সজিব মিয়া (৩০) একই জেলার জিকলগাছা থানার হাজিরআলী গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, রাজধানীর সাত রাস্তার মোড়, তেজগাঁস্থ এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সরকারী ঔষধ আনার জন্য স্টোরকিপার স্বর্না দাশ ট্রাকচালক অনুপ দেবনাথকে ভাড়ায় আনেন। তার সাথে হেলপার মো. সজিব ছিল। গাড়ীতে ৪টি চালানে ঔষধ সামগ্রী চালক ও হেলপারকে বুঝিয়ে দিলে তারা লোড করে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার উপজেলা হাসপাতালে পৌছে। ঔষধপত্র সেখানকার সরকারী গোডাউনে নামানোর পর ১২৮৩০ নং চালানের ৩ কার্টুন মালামাল তারা বুঝিয়ে দিতে ব্যর্থ হন। এসব ঔষধের দাম প্রায় ৪ লাখ ৫৩০ টাকা।
বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দিলে কর্তৃপক্ষ ট্রাকের চালক ও হেলপারকে থানা পুলিশে সোর্পদ করে। পরে স্টোরকিপার স্বর্না দাশ বাদী হয়ে অজ্ঞাতনামাসহ চালক ও হেলপারের বিরুদ্ধে সরকারী ঔষধ আত্মসাতের অভিযোগে মামলা করেন।
এবিষয়ে ট্রাকচালক অনুপ দেবনাথ বলেন, অভিযোগটি সাজানো, স্টোরকিপার নিজে বাচাঁর জন্য আমাদের ফাঁসিয়েছেন। আমাদেরকে যা বুঝিয়ে দেওয়া হয়েছে, সে সবই বহন করে দিয়েছি।
স্টোরকিপার স্বর্না দাশ বলেন, আমি ঢাকায় অবস্থান করে চালক ও হেলপারকে চালান অনুযায়ী সব ঔষধ বুঝিয়ে দেই। কিন্তু নবীগঞ্জ হাসপাতালে পৌছার পর ৪ কার্টুন ঔষধ তারা বুঝে দিতে পারেননি। পরে কর্তৃপক্ষের অনুমতিতে মামলা করা হয়েছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।