× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীসহ টিআই তুহিন লস্করের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২২:২৭ পিএম

ফরিদপুরে সাবেক টিআই তুহিন লস্কর এবং তাঁর স্ত্রী  জামিলা পারভীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা করেছেন দুদক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরে সাবেক টিআই তুহিন লস্কর এবং তাঁর স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা করেছেন দুদক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরে সাবেক টিআই তুহিন লস্কর এবং তাঁর স্ত্রী  জামিলা পারভীনের বিরুদ্ধে ছয় কোটি ১০ লাখ তিন হাজার ২৬৩ টাকার দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা করেছেন দুদক। দুর্নীতি দমন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি দায়ের করা হয়। 

বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ে দুদক ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেন। দুদক সমন্বিত জেলা কাযালয়ে এ মামলা দুটি দায়ের করার পর তা জ্যৈষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তুহিন লস্কর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বসুদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি ও তাঁর স্ত্রী জামিলা পারভীন বর্তমানে ফরিদপুর সদরের হাবেলী গোপালপুর এলাকার হোয়াইট প্যালেস নামের বাড়িতে বসবাস করেন। 

মামলার অভিযোগে তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ছয় হাজার ২৬২ টাকা এবং তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে পাঁচ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। আরও উল্লেখ করা হয়, তুহিন লস্কর ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকা এবং তাঁর স্ত্রী এক কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকা ভুয়া ব্যক্তিগত ঋণ দেখিয়েছেন।

মামলার এজাহারে দুদক জানায়, প্রকৃতপক্ষে তাদের নামে কোন ব্যক্তিগত ঋণের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। মামলাদুটি তদন্ত করবেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাশ।

মামলার এজাহারে বলা হয় তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। যোগদানের পর থেকে দুই মেয়াদে প্রায় ৯ বছর তিনি ফরিদপুরে চাকুরী করেন। এছাড়াও তিনি ঢাকা মেট্রো, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জে এবং চট্টগ্রামে কর্মরত ছিলেন।

অভিযোগ অনুসন্ধানের প্রেক্ষাপট উল্লেখ করে এজাহারে বলা হয়, ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগ টিআই (প্রশাসন) তুহিন লস্করের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজিসহ বাস ও ট্রাক স্ট্যান্ড থেকে মাসোয়ারা নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করা হয়। এমন অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন প্রাথমিক অনুসন্ধান করে তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের নামে সম্পদের যে বিবরণ পান তার সাথে তাদের দেওয়া তথ্যের ব্যাপক গড়মিল পাওয়া যায়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাশ বলেন, প্রাথমিক তদন্তে  স্ত্রীসহ তুহিন লস্করের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে মামলা দুটি দায়ের করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা