× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৯ প্রদীপের আলোয় উজ্জ্বল আমরা ক’জন শিল্পীগোষ্ঠী

বগুড়া অফিস

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২০:১৬ পিএম

৩৯ বছরে পদার্পণ করেছে বগুড়ার সাংস্কৃতিক সংগঠন ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

৩৯ বছরে পদার্পণ করেছে বগুড়ার সাংস্কৃতিক সংগঠন ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

৩৯ বছরে পদার্পণ করেছে বগুড়ার সাংস্কৃতিক সংগঠন ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’। এ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আনন্দধারা বহিছে ভুবনে’ অনুষ্ঠিত।

বুধবার সন্ধ্যায় বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাকে উৎসর্গ করে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় সংগঠনের শিল্পীরা ‘আনন্দধারা বহিছে ভুবনে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। এ সময় সংগঠনের শিশু শিল্পীরা ৩৯টি প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের সূচনা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। তিনি সংগঠনের শিল্পীদের সঙ্গে নিয়ে ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলার সিআইডি পুলিশ সুপার মোতাহার হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিআইআইটির পরিচালক প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, উচ্চারণ একাডেমির পরিচালক পলাশ খন্দকার এবং সংগঠনের লায়ন অদিতি সিনহা ও সুমনা ইয়াসমিন সুমা।

পরে সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ বছরব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক ঘোষণা দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক মাহাবুব হাসান সোহাগ এবং তাসনিম ত্রয়ী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা