× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

জুড়ী (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২০:০৩ পিএম

জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার রাতে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই দম্পত্তি পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে থানায় দায়িত্ব পালন শেষে ওই নারী কনস্টেবল হেঁটে বাসায় ফিরছিলেন। পথে অজ্ঞাত দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। এ সময় তিনি আত্মরক্ষার্থে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে থানা-পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন।

নারী কনস্টেবলের স্বামী জানান, আমার স্ত্রী ডিউটি শেষ করে প্রায়ই হেঁটে বাসায় ফেরেন। মঙ্গলবার রাত ৮টার দিকে থানা থেকে ডিউটি শেষে একা বাসায় ফিরছিলেন তিনি। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে পৌঁছতেই পেছন দিক থেকে এক তরুণ আমার স্ত্রীর মুখ চেপে ধরেন। এরপর জোর করে সড়কের পাশে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেন। তখন পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ বসা ছিলেন। একপর্যায়ে আমার স্ত্রী চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি অন্ধকারাচ্ছন্ন ছিল। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাদের একজন পেছনে পেছনে যান। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা