× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের মৃত্যুদণ্ড, নবজাতকের দায়িত্ব রাষ্ট্রের

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২০:০০ পিএম

মদনে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে হুজুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মদনে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে হুজুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে হুজুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের কারণে জন্ম নেওয়া নবজাতকের ভরণপোষণ, শিক্ষা ও লালন পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহন করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অপরদিকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি এবং দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়। এর আগে গত ২৮ অক্টোবর এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন আদালত ১১ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

বুধবার রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল বলেন, মাত্র ৯ কার্যদিবসে আমরা মামলাটি সম্পন্ন করতে পেরেছি। রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। মামলার বাদী সুমি আক্তার বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায়বিচার পেয়েছি। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বরে উপজেলার পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক সাগর ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেন এবং বিষয়টি গোপন রাখতে হুমকি দেন।  পরে এ ঘটনায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়লে এ বছরের ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। গত ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা