× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পলাতক আ.লীগের সন্ত্রাসীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: পীর চরমোনাই

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৯:৪৮ পিএম

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নবনির্বাচিতদের শপথ গ্রহণ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নবনির্বাচিতদের শপথ গ্রহণ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর চরমোনাই) বলেছেন, পলাতক আওয়ামী লীগের সন্ত্রাসীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

আগুন সন্ত্রাস ও মব সৃষ্টির মাধ্যমে শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চলছে। এসব অপতৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করতে যুব আন্দোলনের দায়িত্বশীলদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন অডিটরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, সংগঠনের দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। সততা, আমানতদারি ও মানুষের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। দেশ ও মানুষের কল্যাণে শিক্ষিত, দক্ষ ও সৎ নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।

সম্মেলনে জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আব্দুর রশীদ। 

সম্মেলন শেষে পীর সাহেব চরমোনাই বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের জেলা ও মহানগর শাখার নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন। পরে নবনির্বাচিত দায়িত্বশীলরা শপথ গ্রহণ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা