× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথক ঘটনায় চার মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৯:২৯ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৬ ২১:৫১ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী চারজনের মরদেহ উদ্ধার করেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে সালমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আজিদের গুদারা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালমা আক্তার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকীহারা গ্রামের শিক্কু মিয়ার মেয়ে।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কিশোরীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী নামে সাবেক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের ছেলে তামিম জানান, পুলিশের গ্রেপ্তারের ভয়ে দুলাল মিয়াজী গত কয়েক দিন ধরে রাতে ঘরে ঘুমাতে পারতেন না। গত মঙ্গলবার সন্ধ্যায় তার মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে অন্যের ঘরে ঘুমাতে যান। গতকাল সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নিহতের শরীরে, মাথা ও পিঠে মারাত্মক জখম ও আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি তার। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, নিহতের মাথায় জখমের চিহ্ন রয়েছে।

শরীয়তপুর : জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে মাঝিরঘাট নৌপুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির শুধু শরীর পাওয়া গেছে, মাথা, হাত ও পা ছিল না।

লালমোহন (ভোলা): ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মো. আব্দুল জলিল (৬৫) নামে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর আপন বড় ভাই মো. সহিদ (৬৬)-এর বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় পর মো. শহিদকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত মো. সহিদ উভয়েই মৃত মনু মিয়ার ছেলে। 

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা