× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসতঘরে আগুন দেওয়ার হুমকি

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৮:৫৩ পিএম

আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ভুক্তভোগী আসমা আক্তারসহ ২০ নারী সংবাদ সম্মেলন করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ভুক্তভোগী আসমা আক্তারসহ ২০ নারী সংবাদ সম্মেলন করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে গানপাউডার দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেওয়া এবং পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে মাসুদ রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ভুক্তভোগী আসমা আক্তারসহ ২০ নারী সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এতে লিখিত বক্তব্য রাখেনÑ হামিদা আক্তার, আসমা আক্তার, সুমাইয়া, খাদিজা ও লিজাসহ ২০ নারী। 

তারা বলেন, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকার আমিরুদ্দিন খলিফার এক ছেলে সামসুল হক খলিফা ও চার মেয়ে ছিলেন। মেয়েরা হলেনÑ খাতমজান বিবি, মোমেনজান বিবি, আয়শা বিবি ও জয়নব বিবি। তাদের দাবি, সামসুল হক খলিফা ভূমি অফিসে চাকরি করার সুবাদে চার বোনকে ওয়ারিশ থেকে বঞ্চিত করে বাবা আমিরুদ্দিন খলিফার ২ একর ৪৮ শতাংশ জমি নিজের নামে ভুয়া রেকর্ড করে নেন। ৩০ বছর ধরে তিনি একাই ওই জমি ভোগদখল করে আসছিলেন।

সংবাদ সম্মেলনে নারীরা জানান, তাদের লোকজন নানাভাবে হয়রানি করছেন। তারা গানপাউডার দিয়ে ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় আদালতের আদেশে থানায় একটি মামলা তদন্তাধীন রয়েছে। তবে হুমকির বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা