× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার আদালত চত্বরে আইনজীবীকে মারধরের অভিযোগ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৭:২৪ পিএম

কক্সবাজার আদালত চত্বরে মারধর ও হেনস্তার শিকার অ্যাডভোকেট তানভীর মোহাম্মদ তামিম ও অ্যাডভোকেট জুলফিকার জিল্লু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার আদালত চত্বরে মারধর ও হেনস্তার শিকার অ্যাডভোকেট তানভীর মোহাম্মদ তামিম ও অ্যাডভোকেট জুলফিকার জিল্লু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালানো হয় বলে দাবি ভুক্তভোগীদের।

এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।

গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আদালত চত্বরের পুরনো বার ভবন সংলগ্ন একটি চায়ের দোকান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার আইনজীবীরা হলেনÑ অ্যাডভোকেট তানভীর মোহাম্মদ তামিম ও অ্যাডভোকেট জুলফিকার জিল্লু।

অ্যাডভোকেট তানভীর মোহাম্মদ তামিম বলেন, তিনি আদালত চত্বরে পুরনো গুনগাছতলার পাশে একটি চায়ের দোকানে বসে চা পানের সময় কয়েকজন যুবক এসে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে তার গলার টাই ধরে টেনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানকে দেখতে পান তিনি।

অন্যদিকে অ্যাডভোকেট জুলফিকার জিল্লু বলেন, পুরনো বার ভবনের পাশে একটি চায়ের দোকানে কয়েকজনের সাথে চা পানের সময় জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানসহ কয়েকজন যুবক সেখানে এসে তাকে চড়-থাপ্পড় ও ঘুষি মারা হয়।

আইনজীবীদের মারধর ও নাজেহালের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

তবে আইনজীবীদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, তাদের কেউ মারধর করেননি। নিষিদ্ধ সংগঠনের মিছিল হয়েছে, এমন খবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা