× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘ভালো-মন্দ কিছু খেয়ে নিও’

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৬:১৭ পিএম

উদ্ধারকৃত কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও ‘হুমকিসংবলিত’ চিরকুট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উদ্ধারকৃত কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও ‘হুমকিসংবলিত’ চিরকুট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও ‘হুমকিসংবলিত’ চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেছেন।

উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) ও জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তার (৪২)-এর বাড়িতে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।

বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, “বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।”

অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, “মনি ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।”

মনি ডাক্তারে ভাষ্য, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে এসব সামগ্রী ও চিরকুট দেখতে পান। কে বা কারা এগুলো রেখে গেছে, তা জানেন না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও বিস্তারিত বলতে চাননি তিনি। এ ঘটনায় জিডি করতে থানায় এসেছেন বলে জানান। বাচ্চু মালিথাও তার সঙ্গে এসেছেন।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, সকালে দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “ভুক্তভোগীদের জিডি করতে বলা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা