× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে উড়াল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৫:৫১ পিএম

ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে উড়াল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু সন্তানসহ বাবা-মা নিহত হয়েছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুতে বুধবার দুপুরে আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর মোরশেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে সফিপুর উড়াল সড়কের উপর দুর্ঘটনার খবর পান পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে দেখেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি শিশুসহ একজন পুরুষ ও একজন নারীর মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে পুরুষ ও নারী স্বামী-স্ত্রী এবং তাদের শিশু বাচ্চা। তবে কীভাবে মোটরসাইকেলটি দুর্ঘটনা ঘটলো তা জানা যায়নি। উড়াল সড়কে কোনো সিসি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার কারণ জানাতে পারেননি তিনি। কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি।

ওসি মঞ্জুর মোরশেদ বলেন, “ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব দিয়ে স্থানে তদন্ত করছি। মোটরসাইকেলটি কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তথ্য উদঘাটনে আমরা কাজ করছি। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা