× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১২:৫৭ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৬ ১৩:০৪ পিএম

গাজীপুরে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী  নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার  বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানাধীন নয়নপুর এলাকায় একটি বাস থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় জানায়, বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অভিযান চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে দুই হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ আলী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুরের উজান চন্নপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলার উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা