× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্রাম ট্রাকের চাপায় জামায়াত নেতা নিহত, আহত ইউনিয়ন সভাপতি

আদিতমারী (লালমনিরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ২২:১৯ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৬ ২২:২০ পিএম

ড্রাম ট্রাকের চাপায় জামায়াত নেতা নিহত, আহত ইউনিয়ন সভাপতি

লালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া (অব.) নামে এক সাবেক সেনাসদস্য ও জামায়াত নেতা নিহত হয়েছেন।

এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনিও বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদাই ইউনিয়ন শাখার সভাপতি।

উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিপলু মিয়া উপজেলার কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষ স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে পিপলু মিয়া ও আমিনুল ইসলাম সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পিপলু মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হন আমিনুল ইসলাম।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতের মরদেহও ওই হাসপাতালে রাখা হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর চালক দ্রুতগতিতে ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে একটি চেকপোস্টে ট্রাকসহ চালক ও তার সহযোগীকে আটক করা হয়। তিনি বলেন, “পরিবার থেকে অভিযোগ পেলে আমরা নিয়মিত মামলা রুজু করব।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা