× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৬:৫৮ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৬ ১৭:০০ পিএম

অভিযানকালে ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়, ধ্বংস করা হয় কাঁচা ইট। পাশাপাশি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযানকালে ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়, ধ্বংস করা হয় কাঁচা ইট। পাশাপাশি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে স্থাপন করা দুটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভাটার চিমনি ভেঙে ফেলা হয়, ধ্বংস করা হয় কাঁচা ইট। পাশাপাশি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার জেলার গলাচিপা উপজেলার গোলখালী এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স হাওলাদার ব্রিকস ও মেসার্স ভাই ভাই ব্রিকস নামের দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দুটিই ড্রাম চিমনিতে পরিচালিত হচ্ছিল। প্রতিটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫ ধারায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে দুই ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং সেখানে থাকা কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-হাসীব মো. তাসফিকুল ইসলাম। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল। এ সময় আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর ও আইনবহির্ভূতভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণরোধ এবং আইন মেনে ইটভাটা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা