× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধÑ পুলিশের গাড়িতে আগুন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৫:১২ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৬ ১৫:১৪ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশব্যাপী ছাত্রধর্মঘট পালনের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এঘটনায় পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে গওহরডাঙ্গা চৌড়ঙ্গির মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে লাঠি সোটা নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তখন তাদের সঙ্গে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জড়ো হন। পরে মিছিলটি চৌড়ঙ্গি থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যায়। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে তারা। সেখান থেকে পূণরায় চৌড়ঙ্গি হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে কয়েকটি দোকান ভাঙচুর করে। এ সময় গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। এঘটনায় পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতেরা টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। 

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে তারা। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে, যানচলাচল স্বাভাবিক রয়েছে। আর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা