× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম নগরীতে দুই বাসে আগুন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৫:০৩ পিএম

চট্টগ্রাম নগরীতে বাসে আগুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরীতে বাসে আগুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত এবং মঙ্গলবার ( ১০ নভেম্বর) ভোরে এই আগুন দেওয়া হয়। ওই সময় বাসে কোনো যাত্রী বা চালক ছিলেন না। আগুন দেওয়ার বিষয়টি দুই থানার ওসি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন।

সাগরিকা এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার বিষয়ে নগরীর পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার বলেন, পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গাড়িতে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে নিউ মনসুরাবাদ এলাকায় বাসে আগুন দেওয়ার স্থান পাহাড়তলী থানার আওতায় নয় বলে জানান ওসি নুরুল আবছার।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৫টায় নগরের সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। পুড়ে যাওয়া দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। সোমবার দিবাগত রাত পৌনে ৪টায় নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এ বিষয়ে আকবর শাহ থানার ওসি নাজের হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গভীর রাতে নিউ মনসুরাবাদ এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এক‌ই মালিকের আরো একটি বাসে পাহাড়তলী থানা এলাকায় আগুন দেওয়া হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা