৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১২:৩১ পিএম
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: ফেসবুক থেকে
কক্সবাজারের পর্যটন এলাকা কলাতলীর হোটেল-মোটেল জোনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
কলাতলীর সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় আশপাশের হোটেল ও রিসোর্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে তিনটি বসতবাড়ি ও চারটি দোকান পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ পর্যটকের মৃত্যু হয়। এর ছয় দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে আগুন লাগে।