× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার ৩ যাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৩:২৯ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৬:৪০ পিএম

টাঙ্গাইলে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় হতাহতদের উদ্ধার করছেন স্থানীয়রা। প্রবা ফটো

টাঙ্গাইলে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় হতাহতদের উদ্ধার করছেন স্থানীয়রা। প্রবা ফটো

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হ‌য়েছে। গুরুতর আহত হ‌য়ে‌ছে দুই শিশুসহ পাঁচজন। তাৎক্ষণিভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 

বুধবার (১১ জানুয়া‌রি) দুপুর ১২টার দি‌কে উপ‌জেলার ফলদা ইউ‌নিয়নের ঢেপাকা‌ন্দি এলাকায় তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতু রেললাই‌নে এই ঘটনা ঘ‌টে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফ‌রিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে বঙ্গবন্ধু সেতু রেলস্টেশন থেকে একটি লোকাল ট্রেন জামালপুরের দিকে যাচ্ছিল। ঢেপাকা‌ন্দি এলাকার রেলক্রসিংয়ে পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। 

ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুজনের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। বাকি একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ আহমেদ বলেন, ‘হাসপাতালে ছয়জনকে আনা হয়েছিল। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নবিন বলেন, ‘আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা