× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুষ্টিয়ায় বাসার সামনেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২২:৩৪ পিএম

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুষ্টিয়ায় বাসার সামনেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক যুবক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুষ্টিয়ায় বাসার সামনেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক যুবক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুষ্টিয়ায় জাকিয়া সুলতানা নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের পাশে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার গেটে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দশম শ্রেণির ছাত্রী স্কুলে টেস্ট পরীক্ষা শেষে বাসায় ফিরে নিজ বাসার গেটের সামনে অপেক্ষারত অবস্থায় এক বখাটের ছুরিকাঘাতের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। 

তিনি আরও বলেন, এই ঘটনায় পুলিশ ইতোমধ্যেই স্থানীয় ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সন্দেহজনক হামলাকারীকেও শনাক্ত করাও হয়েছে। হামলাকারী কিশোর ইমনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সব কয়টি ইউনিট অভিযান চালাচ্ছে।

আহত স্কুলছাত্রী জাকিয়া সুলতানা কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে। এই ঘটনায় অভিযুক্ত ইমন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে ও স্থানীয় সানআপ স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে এসএসসির টেস্ট পরীক্ষা শেষ করে স্কুল ছুটির পর বাড়িতে ফেরে জাকিয়া। এ সময় বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করছিল সে। হঠাৎ পেছন দিক থেকে কালো শার্ট পরিহিত ইমন গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এ সময় জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কুষ্টিয়া আড়াইশ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসাসহ শল্য চিকিৎসা সম্পন্ন করেছেন। ওই রোগীর প্রচুর রক্তক্ষণ হয়েছে। চিকিৎসাধীন ওই রোগী এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তবে মহিলা সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আপাতত রোগী ঝুঁকিমুক্ত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা