× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার নিয়ে কারসাজি রোধে থাকবে মনিটরিং কন্ট্রোল রুম

খুলনা অফিস

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২১:৫৩ পিএম

খুলনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইনোভেশন টিম আয়োজিত ‘উদ্ভাবন, সেবা সহজীকরণ এবং চতুর্থ শিল্পবিপ্লব সংশ্লিষ্ট প্রযুক্তি ও সম্ভাব্য চ্যালেঞ্জ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইনোভেশন টিম আয়োজিত ‘উদ্ভাবন, সেবা সহজীকরণ এবং চতুর্থ শিল্পবিপ্লব সংশ্লিষ্ট প্রযুক্তি ও সম্ভাব্য চ্যালেঞ্জ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সার বরাদ্দ, উত্তোলন ও বিক্রির প্রতিটি ধাপে নজরদারি জোরদার করতে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডিলারদের গুদামে সারের মজুদ থেকে শুরু করে কৃষকের কাছে বিক্রি পর্যন্ত সব তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

অনিয়ম, অতিরিক্ত দামে বিক্রি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মনিটরিং কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম। আগামী দুই থেকে তিন মাস এ নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার খুলনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইনোভেশন টিম আয়োজিত ‘উদ্ভাবন, সেবা সহজীকরণ এবং চতুর্থ শিল্পবিপ্লব সংশ্লিষ্ট প্রযুক্তি ও সম্ভাব্য চ্যালেঞ্জ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

মহাপরিচালক বলেন, সার বরাদ্দ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট ডিলারকে তা উত্তোলন করে নির্ধারিত গুদামে মজুদ করতে হবে। মজুদ রেজিস্ট্রারে তথ্য লিপিবদ্ধ করার পাশাপাশি বিক্রয় রেজিস্ট্রার ও ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রি নিশ্চিত করতে হবে। নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রি হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করতে হবে। প্রতিদিনের মজুদ পরিস্থিতির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।

তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের কন্ট্রোল রুমগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি এবং কৃষি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত থাকবে। সমন্বিতভাবে পরিচালিত হবে মনিটরিং কার্যক্রম।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কাজী মঞ্জুর রহমান ও উপপরিচালক (প্রশাসন) মো. মুরাদুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের সহকারী পরিচালক আরিফ মোহাম্মদ মোজাক্কের। সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন খুলনা জেলার উপপরিচালক মো. নজরুল ইসলাম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা