× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীরদের নৌবন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২১:৩০ পিএম

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বনজীবীরদের নৌ বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বনজীবীরদের নৌ বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন কর্মসূচি পালন করেন বনজীবীরা।

সোমবার সকাল ১০টায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফরেস্ট অফিস সংলগ্ন খোলপেটুয়া নদীতে এ কর্মসূচি পালন করা হয়। এতে সুন্দরবন নির্ভর জেলে, বাওয়ালি, মৌয়ালসহ বিভিন্ন শ্রেণি-পেশার বনজীবীরা অংশ নেন।

গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, কৈখালীসহ বিভিন্ন এলাকার বনজীবীরা সকাল থেকে নৌকা নিয়ে কলাগাছিয়া এলাকায় জড়ো হয়। পরবর্তীতে সুন্দরবনের প্রবেশদ্বার আটকে খোলপেটুয়া নদীতে বনদস্যু নির্মূলের এক দফার দাবিতে নৌ বন্ধন কর্মসূচি পালিত হয়। 

নৌ বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামান, মহিলা ইউপি সদস্যা ফরিদা খাতুন, সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। বনদস্যুদের ভয়ে জেলে-বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে প্রবেশ করতে পারছে না। অনেকে মুক্তিপণ দিতে দিতে নিঃস্ব হয়ে পড়েছে। আবার মুক্তিপণ দিতে দেরি হওয়ায় অনেককে হাত ও পা ভেঙে পঙ্গু করে দেওয়া হচ্ছে। অপহরণ ও মুক্তিপণের আতঙ্কে তাদের পরিবারগুলো উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। 

নৌ বন্ধন থেকে সুন্দরবনের বনদস্যু নির্মূলে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা