× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কে ঝরল ১১ প্রাণ, আহত অর্ধশতাধিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:৩৯ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুই পুরুষ ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৫ জন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে বাবুল (৪৫), চাঁদপুরের ফরিদগঞ্জের সিদ্দিকুর রহমানের স্ত্রী মনসুর বেগম (৫০) ও রামগতি উপজেলার চরসীতা গ্রামের আশরাদের ছেলে আশিকুর রহমান (২৫)। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি আদেল আকবর জানান, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

নওগাঁ : নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান ও নুরুল ইসলাম নামে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম সাংগৈল গ্রামের বাসিন্দা। এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম : নগরীর পতেঙ্গায় পোশাক শ্রমিকদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে গেলে চালকের সহকারী মো. আলমগীর নিহত হন। আহত হন আরও ১৮ শ্রমিক। তারা কেইপিজেড এলাকার বেনকট পোশাক কারখানার শ্রমিক। সোমবার সকালে পতেঙ্গা সি-বিচ থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী। 

এদিকে চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোহাম্মদ শামসুল আলম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গত রবিবার মধ্যরাতে উপজেলার আধুনগর এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হন। দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, বৃদ্ধ নিহতের ঘটনায় স্থানীয়রা বাসটি আটক করেছেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি থানা হেফাজতে রয়েছে। নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে 

গোপালগঞ্জ : প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোবরা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুখালী (ফরিদপুর): মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার ভোরে মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মীরা তার একটি পা কেটে ফেলেন। করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

কুমিল্লা : প্রায় তিন বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে বাসের ধাক্কায় গুরুতর আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ মারা গেছেন। সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বড় ভাই মহিবুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমাইয়া নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অটোরিকশায় কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে সেটি উল্টে গেলে তিনি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মজিদ আলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকালে কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিদ আলী নাগেশ্বরীর নাখারগঞ্জ এলাকার বাসিন্দা। রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা