× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:৩১ পিএম

ফরিদপুরে তরুণীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিওধারণের মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরে তরুণীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিওধারণের মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড়ের পালডাঙ্গী এলাকায় তরুণীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিওধারণের মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত অপরাধীদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদানের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।‎

‎মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেÑ মো. শাহীন শেখ, জয় শেখ, রহিম মোল্লা, মনির শেখ, হৃদয় খাঁ, ইলিয়াস শিকদার, মোস্তাক শেখ এবং রিয়াজ শিকদার। আসামিরা সবাই ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। ‎‎মামলার এজাহার ও বিবরণ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুরের দিকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী চরের কাশবনের ভেতরে নিয়ে এক তরুণীকে জোরপূর্বক আটকে রেখে আসামিরা দলবদ্ধ ধর্ষণ করে এবং মোবাইল ফোনে তা ধারণ করে।‎ পরে একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ‎ এঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।‎

‎রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ও সমাজ ন্যায়বিচার পেয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা