টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:২২ পিএম
ঘাটাইলে অবৈধ সিসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ সিসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার দুপুরে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘাটাইল উপজেলার মালিরচালা নামক স্থানে পুরাতন ব্যাটারি থেকে সিসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক নুরুল আমিন প্রধান, ঘাটাইল উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এমরান আলী উপস্থিত ছিলেন। অভিযানিক দল ভেকু দিয়ে কারখানাটির সব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়।
অভিযানের সময় কারখানার মালিক, স্বত্বাধিকারীসহ কাউকে পাওয়া যায়নি। উচ্ছেদ অভিযানে এসআরবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ঘাটাইল থানা পুলিশ সহযোগিতা করে।
এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় সিসা তৈরির কারখানা। এই অভিযানে সহায়তা করেন পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নূরী তাসমিন ঊর্মি জানান, বন পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।