× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:১১ পিএম

গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনতে তাদের মাঝে নতুন সাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক আবু সাঈদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনতে তাদের মাঝে নতুন সাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক আবু সাঈদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলে নবনিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদ উপজেলা সার্বিক প্রশাসনিক শিক্ষা ও স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সোমবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত গোপালপুর উপজেলা পরিদর্শন করেছেন।

এ সময় জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন এবং তিনি শ্রেণিকক্ষে গিয়ে পাঠদানের গুণগত মান পর্যবেক্ষণ করেন। এ ছাড়াও গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনতে তাদের মাঝে নতুন সাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনতে তাদের মাঝে নতুন সাইকেল বিতরণ করা হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণ করেন তিনি।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় ও পরিদর্শন সভায় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, গোপালপুর থানার ওসি রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হোসেন উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

জেলা প্রশাসকের এ শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা