রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৯:৪৭ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬ ১৯:৫০ পিএম
প্রতীকী ছবি।
কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মজিদ আলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর অটোরিকশা নিয়ে চালক এবং মোটরসাইকেল রেখে চালক পালিয়ে গেছেন।
সোমবার বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিদ আলী নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ এলাকার বাসিন্দা। তার বাবার নাম তৈয়ব
আলী।
স্থানীয়রা জানান, রাজারহাট থেকে কুড়িগ্রামগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে
বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী
মজিদ আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর অটোরিকশার চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যান। অন্যদিকে, মোটরসাইকেল চালক
মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে
থানায় নিয়ে যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত
করেছেন। তিনি বলেন, মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।