× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাউয়ের বাম্পার ফলনেও কৃষকের কপালে লোকসান

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৯:৪৬ পিএম

কুড়িগ্রামে লাউয়ের বাম্পার ফলন হলেও বাজারে ক্রেতা সংকটে চরম লোকসানে পড়েছেন কৃষকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে লাউয়ের বাম্পার ফলন হলেও বাজারে ক্রেতা সংকটে চরম লোকসানে পড়েছেন কৃষকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে লাউয়ের বাম্পার ফলন হলেও বাজারে ক্রেতা সংকটে চরম লোকসানে পড়েছেন কৃষকেরা। যে লাউ গত বছর বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়, এবার সেই লাউ বিক্রি করতে হচ্ছে মাত্র ৩ থেকে ৫ টাকায়।

তাতেও মিলছে না ক্রেতা। উৎপাদন খরচ তো দূরের কথা, অনেক কৃষকের উঠছে না পরিবহন খরচও। ফলে ক্ষেতেই পচছে কৃষকের কষ্টের ফসল, আর ধারদেনায় দিশেহারা হয়ে পড়ছেন তারা।

কৃষি বিভাগ বলছে, গত বছর লাউয়ের দাম ভালো পাওয়ায় এ বছর কৃষকেরা বেশি পরিমাণে লাউ চাষ করেছেন। ফলে বাজারে সরবরাহ বেড়ে দাম কমে গেছে।

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ীর শিবরাম গ্রামের কৃষক ফিরোজ আলম জানান, ২০ শতক জমিতে লাউ চাষ করতে খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। জমি চাষ, চারা সংগ্রহ, সার, কীটনাশক ও মাচা তৈরিতে এই অর্থ ব্যয় করেছেন তিনি। অথচ এ পর্যন্ত লাউ বিক্রি করে পেয়েছেন মাত্র ২০০ টাকা।

তিনি বলেন, কয়েক দিন আগে জিয়া বাজারের আড়তে ৩৬টি লাউ বিক্রি করেছি মাত্র ১১০ টাকায়। এতে যাতায়াত খরচই ওঠেনি। একই গ্রামের কৃষক খন্দকার এনামুল হক বলেন, ৮০ শতক জমিতে লাউ চাষ করতে লক্ষাধিক টাকা খরচ করে এ পর্যন্ত বিক্রি করেছি মাত্র ৪ হাজার টাকার লাউ। পাইকারি বাজারে প্রতি পিস লাউ বিক্রি করতে হচ্ছে ৩ থেকে ৪ টাকায়। পরিবহন খরচ বাঁচাতে এখন জমির পাশের সড়কে লাউ তুলে রেখে প্রতি পিস পাঁচ টাকা দরে বিক্রির চেষ্টা করছি। পথচারীদের কেউ কেউ কিনলেও চাহিদা নেই বললেই চলে। অবিক্রীত লাউ পড়ে থেকে পচে যাচ্ছে।

আরেক কৃষক এনামুল বলেন, আমার পুঁজি সব শেষ, ধারদেনা আছে, তিন সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। আমার কী হবে জানি না।

এ বিষয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিঠু চন্দ্র অধিকারী বলেন, গত বছর লাউয়ের দাম বেশি পাওয়ায় এ বছর কৃষকেরা বেশি পরিমাণে লাউ চাষ করেছেন। এ কারণে দাম কমে গেছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা