নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৫:৪৮ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬ ১৫:৫৪ পিএম
সোমবার ভোর ৪টার দিকে উপজেলার ভাদুরিয়া বাজারের মোকছেদ চেয়ারম্যানের মার্কেটে অগ্নিকাণ্ডে দুটি দোকান ও একটি বাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নবাবগঞ্জে একটি ইলেকট্রিক মার্কেটে অগ্নিকাণ্ডে দুটি দোকান ও একটি বাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে।
সোমবার ভোর ৪টার দিকে উপজেলার ভাদুরিয়া বাজারের
মোকছেদ চেয়ারম্যানের মার্কেটে এ ঘটনা ঘটে।
এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে
ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত এরশাদুল হকের ইলেকট্রিক ও অটো সার্ভিসের
দোকান এবং রেজাউল ইসলামের আরেকটি দোকানের মালামাল পুড়ে যায়।
এতে এরশাদুল হকের ৮৫ লাখ ও রেজাউল ইসলামের প্রায় ১০
লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
এছাড়া অগ্নিকাণ্ডে পাশে থাকা মার্কেটের মালিক সোহাগ
মন্ডলের বাড়ির তিনটি কক্ষের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। এতে তার
প্রায় ৬ লাখ টাকার আসবাবপত্র পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত
কর্মকর্তা আবু মুসা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে
বলে জানান তিনি।