× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৫:১৬ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির কারণে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির কারণে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির কারণে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চরচামিতা এলাকায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে”।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় এসেছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন আব্দুর রহমান।

আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করা সত্ত্বেও চালক গতি নিয়ন্ত্রণ করেননি। একপর্যায়ে বাসটি সড়কে উল্টে পড়ে।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা