× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বই সরবরাহে এগিয়ে সাতকানিয়া, পিছিয়ে সন্দ্বীপ

তারাচরণ টিপু, চট্টগ্রাম

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ০৯:০৫ এএম

নতুন বই হাতে শিশুরা। ছবি: বাসস

নতুন বই হাতে শিশুরা। ছবি: বাসস

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠ্যবই বিতরণের প্রস্তুতি চলছে। তবে এখনও সব শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় বই পৌঁছেনি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ১৫টি উপজেলায় চাহিদার প্রায় ৯০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। সাতকানিয়ায় শতভাগ বই পৌঁছালেও সন্দ্বীপে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনও আসেনি। চলতি মাসের মধ্যে বাকি বই পৌঁছানোর আশা করছে শিক্ষা বিভাগ।

শিক্ষা কর্মকর্তাদের দাবি, বই সরবরাহের কাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি বই পৌঁছে গেলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে কোনো সমস্যা হবে না।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৫টি উপজেলায় বই সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে। অধিকাংশ উপজেলায় প্রয়োজনীয় বইয়ের বড় অংশ পৌঁছে গেছে। বাকি বইগুলো সরবরাহের অপেক্ষায় রয়েছে। চলতি মাসের মধ্যে অবশিষ্ট বই পাওয়া গেলে উপজেলা পর্যায় থেকে বিদ্যালয়গুলোতে পাঠানোর কাজ সম্পন্ন করা হবে।

সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলাম বলেন, “আমরা শতভাগ বই পেয়েছি। আমাদের উপজেলায় ১ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর কাছে বই বিতরণ করতে পারব”। 

অন্যদিকে চট্টগ্রামের সন্দ্বীপে এখনও সব শ্রেণির পাঠ্যবই পৌঁছায়নি। প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই পাওয়া গেলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের আশায় রয়েছে।

সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, “শুরুতে আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই পেয়েছি। চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনও বাকি রয়েছে। আমাদের বিদ্যালয়গুলোতে তিন হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সবার হাতে বই পৌঁছে দিতে পারব বলে আশা করছি”।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ বলেন, “আমরা এখন পর্যন্ত প্রায় ৯০ শতাংশ বই পেয়েছি, বাকি বইগুলো কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে। সব উপজেলায় বই পাঠানো হয়েছে, অবশিষ্ট বইগুলোও দ্রুত পৌঁছে দেওয়া হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা