× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসক, ব্যবসায়ীসহ সড়কে ঝরল ৭ প্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ২২:১৪ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬ ২২:১৫ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু, নারী চিকিৎসক, ব্যবসায়ী, ছাত্রনেতাসহ ৭ জন মারা গেছেন। ছয় জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

চকরিয়া (কক্সবাজার) : চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং স্টেশন ও উত্তর হারবাং এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী শিশুসহ দুজন মারা গেছে। রবিবার দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে। এতে নারী ও শিশুসহ আরও পাঁচজন আহত হন।

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে। চকরিয়া থেকে টমটমে করে উত্তর হারবাং যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমটির সংঘর্ষ হয়। এতে টমটমচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ছয় মাস বয়সী শিশু আরহামকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৃথক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন তিনি চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হারবাং স্টেশনে পিকআপের সঙ্গে টমটমের সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়। তাঁদের মধ্যে এক শিশুটি মারা যায়। অন্য আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

পটুয়াখালী : জেলার কুয়াকাটায় ভ্রমণে এসে সড়কে ইজিবাইক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসক মারা গেছেন। গত শনিবার সন্ধ্যায় কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিলা বরিশাল সদর উপজেলার ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি (এমডি) বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

রাজারহাট (কুড়িগ্রাম) : জেলার রাজারহাটে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে আব্দুল আজিজ (৬৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে রংপুরে নেওয়ার পথে তিস্তা বাজার এলাকায় তিনি মারা যান।

রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ বলেন, ট্রাকটি থানার হেফাজতে রাখা হয়েছে। আব্দুল আজিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁর পরিবারের সঙ্গে কথা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০) নামে এক যুবক মারা গেছেন। রবিবার দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লক্ষ্মীপুর : জেলার চন্দ্রগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় মাহিদুল ইসলাম শাওন নামে এক ছাত্রদল নেতা মারা গেছেন। রবিবার দুপুরে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন দশম শ্রেণির ছাত্র ও একই বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক। 

জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মুন্না বলেন, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাওন মারা গেছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

ভাঙ্গা (ফরিদপুর) : জেলার ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত একটি বাসের ধাক্কায় কপিল মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। রবিবার রাত ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ারমাঠ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কপিল মন্ডল মুকসুদপুরের বাঘাদিয়া গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় কপিল মন্ডল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা