× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভিন্ন স্থানে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ২০:১৬ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬ ২০:৩৭ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলমের ডাকবাংলো ভাঙচুরের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুজনকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

চিরিরবন্দর (দিনাজপুর) : চিরিরবন্দরে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দেশকে অস্থিতিশীলসহ নানা অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী : জেলার পাংশা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেনÑ পাংশা উপজেলার বাগমারা গ্রামের সাইফুল প্রামাণিক, একই গ্রামের ইরান প্রামাণিক, মেঘনা (উত্তরপাড়া) গ্রামের রজব নয়ন মোল্লা, বাগমারা গ্রামের রাব্বি হোসেন এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের সুহান শেখ ওরফে সোহান। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার বুড়িচংয়ে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার পুলিশের অভিযানে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেনÑ উপজেলার ষোলনল ইউনিয়নের তোফাজ্জল আহমেদ। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরজন বাকশীমূল ইউনিয়নের জামতলা গ্রামের জামাল খান। তিনি বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

রাঙামাটি : রাঙামাটি জেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের কালিন্দীপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানা ওসি।

কালাই (জয়পুরহাট): জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেনকে (৫০) গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নওপাড়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আত্তাফ মন্ডলের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে সরকারবিরোধী নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য আল আমিন সরকারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার দত্তপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা