× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসএফের গুলিতে আহত মনিরুলের কাছে মিলল ৩ কেজি স্বর্ণ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৯:৫৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের শক্তিনগর জেলা হাসপাতালে মনিরুল ইসলাম পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভারতের পশ্চিমবঙ্গের শক্তিনগর জেলা হাসপাতালে মনিরুল ইসলাম পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে আহত বাংলাদেশি নাগরিক মনিরুল ইসলামের কাছ থেকে প্রায় ৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গের শক্তিনগর জেলা হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর ও ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিএসএফ সূত্রে জানা যায়, জীবননগরের হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে মনিরুলসহ সাতজনের একটি দল নদীপথে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের কাছে যায়। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের থামার নির্দেশ দেন। নির্দেশ অমান্য করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ শূন্যে গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে মনিরুলের ডান পায়ে গুলি এবং পিঠে রাবার বুলেট লাগে। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে প্রায় তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

এ সময় মনিরুলের ছয় সহযোগী পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। আহত মনিরুলকে প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই হাসপাতালেই পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। 

বিজিবি জানায়, ঘটনার পর সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গুলির ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা