× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে এক মাসে ৯৬ মোবাইল কোর্ট পরিচালনা, ১৫৩টি মামলা দায়ের

রংপুর অফিস

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৯:৪৪ পিএম

রংপুরে এক মাসে ৯৬ মোবাইল কোর্ট পরিচালনা, ১৫৩টি মামলা দায়ের

রংপুর জেলায় অক্টোবর মাসে বিভিন্ন অভিযোগকে ঘিরে মোট ৯৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫৩টি মামলা দায়েরসহ ১১ লাখ ৫ হাজার ১৩৫ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার বিকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম।

তিনি জানান, অক্টোবর মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভোক্তা অধিদপ্তরের ২৪টি অভিযানে ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ ২ লাখ ২৬ হাজার টাকা অর্থদণ্ড ও ৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অক্টোবর মাসে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএ। এতে ১৬টি মামলা দায়েরসহ ৭১ হাজার ৮৪০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ঘটনায় জেলায় এক মাসে মোট ৭টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে ৪টি মামলা দায়েরসহ ২ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অক্টোবরে জেলায় ১৫টি অভিযান পরিচালিত হয়। এতে ২৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে অক্টোবর মাসে রংপুর জেলার ৮টি উপজেলার ৭৬টি গ্রাম আদালতে বিচারাধীন ৪৭১টি মামলার মধ্যে ২৬৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব আদালতে মামলা রয়েছে ২০৮টি।

জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেনÑ রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হাদি বেলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা