× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরির মেয়াদ বাড়ানোর দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম

চাকরির মেয়াদ বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছেন এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাকরির মেয়াদ বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছেন এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাকরির মেয়াদ বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার সকাল সাড়ে ১০টায় এসডিএফ পিরোজপুর জেলা কার্যালয়ের সামনে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আরইএলআই প্রকল্পসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন ক্লাস্টার অফিসার ও পিরোজপুর জেলা সমন্বয়ক আমিনুল ইসলাম, ক্লাস্টার অফিসার জহির খান, ডাটা এন্ট্রি অপারেটর কামরুজ্জামান টিপুসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নিজেদের শ্রম, মেধা ও ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের চাকরির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। এতে কর্মীদের পাশাপাশি তাদের পরিবার-পরিজনও উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা