× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় ‘পরিসংখ্যান দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৩:০১ পিএম

জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লার জেলা পরিসংখ্যান বিভাগের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ৯টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন।

কুমিল্লা জেলা পরিসংখ্যান বিভাগের  উপ উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী  বলেন, “পরিসংখ্যান বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর। তবে এ বিভাগের জনবল ও আর্থিক সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। প্রয়োজনীয় জনবল ও আর্থিক সহযোগিতা না থাকলে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও অন্যান্য কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে”।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, “প্রতিবছর বন্যা কিংবা শীতের সময় কম্বল ও ত্রাণ বিতরণ করা হয়। কিন্তু এসব সহায়তা কোথায় যাচ্ছে এবং প্রকৃতপক্ষে কারা পাচ্ছে, তার সঠিক তথ্য থাকা জরুরি। একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার থাকলে সহায়তার উপযুক্ত পরিবারগুলো সহজেই চিহ্নিত করা সম্ভব হবে”।

করোনাকালীন পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “সে সময় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে সহায়তার প্রয়োজনের কথা জানানো হতো। একটি হালনাগাদ তথ্যভাণ্ডার থাকলে কোন এলাকায় কতটি পরিবার সহায়তার উপযুক্ত এবং কোন পরিবারকে কী ধরনের সহযোগিতা দেওয়া প্রয়োজন, তা সহজেই নির্ধারণ করা যেত”।

তিনি আরও বলেন, “দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করতে হবে, যা নিয়মিত হালনাগাদ করা হবে। এতে সরকারি সহায়তা ও জনসেবা কার্যক্রম আরও সুনির্দিষ্ট ও সহজ হবে”।

মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “রোদ-বৃষ্টি ও প্রতিকূল পরিবেশে মাঠকর্মীরা যে তথ্য সংগ্রহ করেন, তা যেন দায়সারাভাবে না হয়। সরকারের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংগৃহীত তথ্য সবার জন্য সহজলভ্য করতে হবে”।

তিনি বলেন, “বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে অনলাইনের মাধ্যমে তথ্য সহজলভ্য করা সম্ভব। তথ্য নির্ভরযোগ্য হলেই তা দেশের টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কার্যকর ভিত্তি হিসেবে কাজ করবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা