× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেচ সংকটে হাওরে বোরো আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা

তানভীর আহমেদ, সুনামগঞ্জ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২২:২২ পিএম

সুনামগঞ্জের হাওরগুলোতে অসময়ে পানি শুকিয়ে যাওয়া ও সেচের বিকল্প ব্যবস্থা না থাকায় ফসলের মাঠ ফেটে চৌচির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের হাওরগুলোতে অসময়ে পানি শুকিয়ে যাওয়া ও সেচের বিকল্প ব্যবস্থা না থাকায় ফসলের মাঠ ফেটে চৌচির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের হাওরগুলোতে অসময়ে পানি শুকিয়ে যাওয়া ও সেচের বিকল্প ব্যবস্থা না থাকাসহ প্রাকৃতিক বৈরিতায় দেখা দিয়েছে পানির সংকট। চলতি বোরো মৌসুমের শুরুতেই এ পানির সংকটে ব্যাহত হচ্ছে বীজতলা তৈরির কাজ।

এতে জেলার প্রায় সব উপজেলার উঁচু এলাকার কয়েক শ হেক্টর জমি অনাবাদী থাকার আশঙ্কা চাষিদের। বিকল্প সেচের ব্যবস্থা না করতে পারলে আবাদ লক্ষ্যমাত্রা পূরণ হবে না জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষকদের ভাষ্য, প্রতিবছর কার্তিকের শেষ পর্যন্ত হাওরে পানি থাকে এবং বোরো মৌসুমের প্রস্তুতি শুরু হয় নভেম্বরের শেষে। কিন্তু এবার অক্টোবরের শেষেই হাওর থেকে পানি নেমে গেছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মাটি দ্রুত শুকিয়ে শক্ত হয়ে গেছে। মেশিনে পানি সেচ দিতে প্রতি কেয়ারে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বাড়তি খরচ হচ্ছে। তা ছাড়া হাওরে পর্যাপ্ত, খাল, ডোবা, নদী না থাকায় সেচের বিকল্প ব্যবস্থা নেই। তাই মৌসুমের শুরুতেই আবাদ নিয়ে অনিশ্চয়তায় হাওরপাড়ের কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো আবাদ এবং ১০ হাজার ৪৬৮ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। 

শনিবার সরেজমিনে জানা যায়, সুনামগঞ্জের সদর উপজেলার ডাউকা, দামরাই, দেখার হাওর, কাংলার হাওর, তাহিরপুরের  শনি, মাটিয়ান, মহালিয়া, গুরমার হাওরসহ অধিকাংশ হাওরের বীজতলা এখন খাঁ খাঁ করছে। যে মাঠে এই সময়ে চারা গজানোর কথা, সেখানে এখন গবাদি পশু চরছে। হাওরে উঁচু এলাকার প্রায় জমি ফেটে চৌচির।

সদর উপজেলার কাঠইর ইউনিয়নের দামরাই হাওরের কৃষক রফিক মিয়া জানান, বৃষ্টি না হওয়ায় হাওরের এবা পানি আসেনি। বোরো মৌসুম শুরুর আগে হাওর থেকে পানি সরে যাচ্ছে। পানি ধরে রাখার কোনো ব্যবস্থা না থাকায় হাওরের সকল জমি শুকিয়ে ফেটে যাচ্ছে। নদী থেকে পানি নিয়ে আসতে অনেক টাকা খরচ পড়বে। মফিজুল নামের আরেক কৃষক বলেন, হাওরে আমার ২৯ কেয়ার জমির মধ্যে ২২ কেয়ার জমি শুকিয়ে গেছে। পানির ব্যবস্থা না হলে জমি চাষ করতে পারব না। 

সুনামগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, এখন বীজতলা তৈরির সময়।  তবে মাঠ পর্যায়ে যে খবর পাচ্ছি তা সুখকর নয়, পানি শুকিয়ে যাচ্ছে। পানির প্রাকৃতিক সংস্থানে যদি পানি ধরে না রাখা যায় তবে সেটি কৃষকদের জন্য ক্ষতি হবে। এতে আবাদ লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা তৈরি হতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, বীজতলায় ঠিকমতো পানি না পেলে ফসল উৎপাদন ব্যাহত হবে। কৃষকেরা ডিপ টিউবওয়েলের দাবি জানালেও হুট করে তা বসানো সম্ভব নয়। তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা