× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি বিক্রির গুঞ্জন

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২১:৫৪ পিএম

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা নগরীর ঐতিহাসিক পৈতৃক বাড়িটি বিক্রির গুঞ্জন উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা নগরীর ঐতিহাসিক পৈতৃক বাড়িটি বিক্রির গুঞ্জন উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভাষা আন্দোলনের কিংবদন্তি এবং একাত্তরের মহান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা নগরীর ঐতিহাসিক পৈতৃক বাড়িটি বিক্রির গুঞ্জন উঠেছে। নগরের ধর্ম সাগর পশ্চিমপাড়ে বাড়িটির অবস্থান।

গত বুধবার সেখানে ‘ওয়ারিশ সূত্রে মালিক’ এমন একটি সাইনবোর্ড টানানো দেখা গেছে। সেখানে লেখা হয়েছে, ‘ এই জমির প্রকৃত মালিক ওয়ারিশ সূত্রে জনাব আরমা দত্ত, পিতা- সঞ্জিব দত্ত।’ গুঞ্জন চলছে, বাড়িটি বিক্রি করতে এই সাইনবোর্ডটি টাঙিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সাবেক সংসদ সদস্য আরমা দত্ত। 

এদিকে, ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাড়িটিন সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বৃহস্পতিবার রাতে দলটির কুমিল্লা মহানগর শাখার নেতারা বাড়িটির সামনে জড়ো হন এবং স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলেন। তাদের ভাষ্য, ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই বাড়িটি বিক্রির পায়তারা চলছে। তবে এ ঘটনার ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন আরমা দত্ত।

বাড়ির বিক্রির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বাড়ি বিক্রি করব, না কি করব না-এটি একান্তই আমার সিদ্ধান্ত। রাষ্ট্র এই ৫০ বছরে ওনার স্মৃতি রক্ষায় কী করেছে,’ প্রশ্ন রাখেন তিনি। আরমা দত্ত বলেন, আমি মনে করি, একটি সংঘবদ্ধ চক্র আমাদের সম্পদ বেদখল করতে চাচ্ছে। তারা নিজেরা না পেরে এখন এনসিপির ঘাড়ে ভর করেছে।

কুমিল্লা মহানগর এনসিপি সদস্য সচিব মাসুমুল বারী কাওসার বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বাড়িটি নিয়ে একটি অশুভ চক্রান্ত দেখা যাচ্ছে। আরমা দত্ত নিজেকে ওয়ারিশ দাবি করে এই ঐতিহাসিক বাড়িটি বেচাবিক্রির অপচেষ্টা করছেন, যা অত্যন্ত দু:খজনক। তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্বে থাকাকালীন ধীরেন্দ্রনাথ দত্তের চেতনা ধারণ বা বাড়িটিকে সংরক্ষণ করার কোনো উদ্যোগ নেননি আরমা দত্ত। অথচ আজ তা বেচাবিক্রির পাঁয়তারা করছেন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য এই বাসভবন কোনো ব্যক্তিগত সম্পত্তি মাত্র নয়, এটি জাতীয় সম্পদ ও ঐতিহাসিক স্মারক। এই বাড়ি কোনোভাবেই হাতবদল বা বিক্রি হতে দেওয়া যাবে না।

স্থানীরা জানায়, ঐতিহাসিক বাড়িটি সংস্কার ও সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি অতীতেও একাধিকবার উঠেছে। তবে সেটি বাস্তবায়িত হয়নি।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৯ মার্চ এই বাড়ি থেকেই ধীরেন্দ্রনাথ দত্তকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী। পরে তাকে ময়নামতি সেনানিবাসে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরেই শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি সংরক্ষণ ও একটি স্মৃতি জাদুঘর গড়ে তোলার দাবি করে আসছে কুমিল্লাবাসী। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা