× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপ্লব ও সংহতি দিবসে চন্দনাইশে এমপি জসীমের নেতৃত্বে শোভাযাত্রা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২০:৫৯ পিএম

চন্দনাইশে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চন্দনাইশে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চন্দনাইশে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রার নেতৃত্ব দেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বরুমতি ব্রিজ থেকে শুরু হয়ে গাছবাড়িয়া পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেলে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গাছবাড়িয়া খাঁনহাট ওয়ান আজিজ মার্কেট চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি।

চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও যুবদল নেতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শেখ মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ. ক. ম মোজাম্মেল হক, সাবেক সদস্য সচিব মোরশেদুল আলম চৌধুরী, বিএনপি নেতা আবদুল মাবুদ মাহাদু, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম মারুফ, আলহাজ্ব নওশা মিয়া, আলহাজ্ব নুর মোহাম্মদ, শামসু উদ্দিন মেম্বার, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট অঞ্জন প্রসাদ, অ্যাডভোকেট সেলিম উদ্দিন, মাস্টার ফরিদুল আলম, শামসুল আলম, আইনুল হুদা চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুর রউফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চন্দনাইশ উপজেলা ও পৌরসভা যুবদল নেতা মাসুদুর রহমান, ওরশেদুল আলম চৌধুরী, নুরুল কবির কমিশনার, তরিকুল ইসলাম টুটুল, নেছার উদ্দিন, ইখতিয়ার উদ্দিন, আযম খান, শহিদুল ইসলাম, আরমান, রাজীব প্রমুখ।

সভায় এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, ৭ই নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা