× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনামূল্যে বিতরণের সরকারি বই পাচারকালে উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২০:৩৮ পিএম

পার্বতীপুরে পাচারের সময় মাধ্যমিক পর্যায়ের বিপুলসংখ্যক বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পার্বতীপুরে পাচারের সময় মাধ্যমিক পর্যায়ের বিপুলসংখ্যক বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে পাচারের সময় মাধ্যমিক পর্যায়ের বিপুলসংখ্যক বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

গত শুক্রবার রাতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এসব বই আটক করেন এলাকাবাসী। এ ঘটনায় ভ্যানচালক পুলিশ হেফাজতে রয়েছে।

জানা গেছে, উপজেলার ফুলের ঘাট এলাকায় অবস্থিত ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসার সুপার জহুরুলের নির্দেশে চলতি শিক্ষা বছরের এসব বই ভাঙারি ব্যবসায়ী মহিবুবের কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করেন মাদ্রাসার অফিস সহকারী কায়সার। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্যানটি জব্দ করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে সটকে পড়েন বইয়ের ক্রেতা মহিবুর। পুলিশ বইবোঝাই ভ্যানসহ চালক সাজেদুরকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার বইয়ের ওজন ৯৫০ কেজি বলে জানিয়েছে পুলিশ। 

মাদ্রাসা বোর্ডের ২০২৬ শিক্ষাবর্ষের সরবরাহের বান্ডেলকৃত নতুন এসব বই কীভাবে বিক্রি করলেন জানতে চাইলে মাদ্রাসার অফিস সহকারী কায়সার বলেন, তিন দিনের ইজতেমায় এসেছি। এখন ব্যস্ত আছি পরে কথা হবে।

সরকারি বিনামূল্যে বিতরণের এসব বই বাজারে বিক্রির বিষয় জানতে চাইলে সুপার জহুরুল ইসলাম জানান, যেসব বই বিক্রি করা হয়েছে তা পুরাতন। বিক্রয় করা এসব বইয়ের মধ্যে নতুন বই নেই।

পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, সরকারি বই নতুন কিংবা পুরাতন বিক্রির কোনো বিধান নেই। ঘটনা শুনেছি। সংশ্লিষ্ট স্যারদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, সরকারি বই সরকারের সম্পদ। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এসব বই বিক্রি করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার এএসআই শাকিল আহমেদ জানান, জব্দ করা এসব বই ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসার বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে চালক আটক রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা