× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোপা আমনের জমিতে সোনালি ঝিলিক

তানোর (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম

তানোরে মাঠে রোপা আমন ধানের শিষে রোদ্রে সোনালি ঝিলিকে কৃষকের মুখে এখন হাসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তানোরে মাঠে রোপা আমন ধানের শিষে রোদ্রে সোনালি ঝিলিকে কৃষকের মুখে এখন হাসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীর তানোর উপজেলার মাঠে মাঠে রোপা আমন ধানের শিষে রোদ্রে সোনালি ঝিলিকে কৃষকের মুখে এখন হাসি। তানোর উপজেলার দিগন্তজুড়ে রোপা আমন ধানের মাঠে মাঠে এখন শীতের আগমনীর হিমেল হাওয়ায় দুলছে কৃষকের স্বপ্নের সোনালি রোপা আমন।

অল্প কয়েক দিনের মধ্যেই পুরোদমে শুরু হবে রোপা আমন কাটা ও মাড়াই। রোপা আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন কিষান-কৃষানি। গ্রামে গ্রামে বাড়ির আঙিনা ও উঠান পরিষ্কার করে ধোয়া-মোছায় ব্যস্ত কিষানিরা। 

তানোরে মাঠের ধান সোনালি রঙ ধারণের সঙ্গে সঙ্গে কৃষকরাও প্রস্তুতি নিতে শুরু করেছেন স্বপ্নের সেই ফসল ঘরে তোলার। অন্য বছর কৃষকরা ধানের দামে তেমন খুশি না হলেও এ বছর দাম ভালো থাকায় এবং বাম্পার ফলনের আশায় চোখে-মুখে খুশির ঝিলিক ও উৎফুল্লতা নিয়ে কিষান-কৃষানিরা বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন।

কৃষকরা বলছেন, এ বছর আবহাওয়া অনুকূল থাকায় এবং বৃষ্টির ঘাটতি না থাকায় আমন ধানের বাম্পার ফলন হবে, সেই সঙ্গে বর্তমানে বাজারে ধানের যে দাম রয়েছে তাতে লাভ হবে কৃষকদের। অতীতের যেকোনো বছরের চেয়ে এ বছর কৃষকরা অধিক ফলন পাবেন বলে আশা করছেন। ফলে কৃষকরা খুশিমনে রোপা আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন।

কৃষক মঞ্জুর রহমান বলেন, ধানে পাক ধরার সঙ্গে সঙ্গে ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে, এর আগে বিভিন্ন পোকামাকড় দমনে কীটনাশক ব্যবহার করতে হয়েছে, বর্তমানে কারেন্ট পোকা ও পচন রোধে ধানে কীটনাশক ব্যবহার করার পাশাপাশি ইঁদুরের উপদ্রব ইঁদুর মারার ব্যবস্থাও করতে হচ্ছে কৃষকদের। এতে আমন চাষে খরচ বাড়লেও ফলন ও দামে পুষিয়ে যাবে।

তানোর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তানোর উপজেলায় এবার রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৪৩৫ হেক্টর। এর মধ্যে আবাদ হয়েছে ২২ হাজার ৩৮৭ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাত ২১ হাজার ৪২৫ হেক্টর, সুগন্ধি জাত ৯৫০ হেক্টর এবং হাইব্রিড জাত আছে ১২ হেক্টর জমিতে।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, এবার রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় শতভাগ জমিতে লাইভ পার্চ করা হয়েছে। তিনি বলেন, এ ছাড়া প্রায় ৯০ ভাগ জমিতে সঠিক বয়সের চারা রোপণ করা হয়েছে এবং প্রায় ৮০ ভাগ জমির ধান সারিতে রোপণ করা আছে। 

তিনি আরো বলেন, এ বছর উপজেলার আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। মাঠে ফসলের সার্বিক অবস্থা ভালো, মাঠপর্যায়ের কর্মীরা নিয়মিত কৃষকের পাশে থেকে পরামর্শ প্রদান করছেন। এ ছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য কৃষক সমাবেশ, উঠান বৈঠক, ইত্যাদি কার্যক্রম চলমান রয়েছে, ফলে এবার রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা