× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালীগঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন, দুটি ড্রেজার ভাঙচুর

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:১১ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:৩২ পিএম

সিংগাইরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার ভাঙচুর করেছে স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিংগাইরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার ভাঙচুর করেছে স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার ভাঙচুর করেছে স্থানীয়রা।

উপজেলার চান্দহর ইউনিয়নের চর ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোরসালিন, মাসুদ ও মোস্তাকিমের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ থেকে ২৫ দিন ধরে গভীর রাতে কালীগঙ্গা নদীর তীর ও মাঝনদী থেকে বালু উত্তোলন করে নবাবগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। বড় ড্রেজার ও বালুবাহী ট্রলারের মাধ্যমে কৌশলে এটা পরিচালনা করা হতো বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি গভীর রাতে বালু উত্তোলনের সময়ে স্থানীয়রা দুটি ড্রেজার ভাঙচুর করে।

স্থানীয় বাসিন্দা আশরাফ আলী বলেন, ‘আগের সরকারের আমলে বালু উত্তোলনের কারণে আমরা বসতবাড়ি হারিয়েছি। পরে আবার বাড়িঘর তৈরি করেছি। এখন বর্তমান সরকারের আমলেও যদি এভাবে বালু উত্তোলন করা হয়, তাহলে আমরা কোথায় যাব? ’

স্থানীয় ইউপি সদস্য দ্বীন ইসলাম বলেন, নবাবগঞ্জ এলাকা থেকে লোকজন রাতের অন্ধকারে এসে সিংগাইর অংশ থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা আল-আমিন কবির বলেন, বালু উত্তোলনের বিষয়টি আমি শুনেছি। ইতোমধ্যে এ বিষয়ে তদন্তের জন্য নায়েবকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে থাকলে, তিনি যে-ই হোন না কেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মোরসালিন, মাসুদ ও মোস্তাকিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা