× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় নকল সার কারখানা সিলগালা

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:০৮ পিএম

নওগাঁয় নকল সার কারখানা অভিযান চালিয়ে এক জনকে  বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁয় নকল সার কারখানা অভিযান চালিয়ে এক জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাইরে থেকে দেখলে সাধারণ একটি বাড়ি। কিন্তু সেই বাড়ির আড়ালেই দীর্ঘদিন ধরে চলছিল নকল সার ও ভেজাল কীটনাশক তৈরির কারবার। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব নিম্নমানের কৃষি উপকরণ বাজারজাত করে প্রতারণার শিকার হচ্ছিলেন স্থানীয় কৃষকরা।

অবশেষে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ধান মিলেছে এমনই একটি অবৈধ কারখানার। 

নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ দরিয়াপাড়া গ্রামের ‘এসডি এগ্রোভেট’ নামের কারখানাটিতে অভিযান চালিয়ে মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং তার ছোট ভাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে কয়েক টন নকল সার, কীটনাশক ও ভেজাল পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার সাড়ে ১০টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। অভিযানে এনএসআই, এসআরবি ও পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে গ্রামের ভেতরে অবস্থিত একটি বিশাল বাড়িতে পরিচালিত হচ্ছিল এই অবৈধ কারবার। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হতো নিম্নমানের ও ভেজাল জৈব সার এবং নকল কীটনাশক। কৃষিকাজে ব্যবহারের জন্য এসব পণ্য বাজারজাত করা হলেও সেগুলোর মান ও কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ও নিরাপদ উৎপাদন ব্যবস্থার তোয়াক্কা না করেই কারখানাটিতে এসব পণ্য তৈরি করা হচ্ছিল বলে অভিযান-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, কৃষি উপকরণের নামে ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন শুধু একজন কৃষকের আর্থিক ক্ষতির কারণ নয়। এটি সামগ্রিক কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা এবং পরিবেশের জন্যও উদ্বেগজনক। তাই কৃষকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে অবৈধ সার ও কীটনাশক উৎপাদন, মজুদ এবং বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত নজরদারি করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা