× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনে কাজ করে যাচ্ছি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:০৪ পিএম

কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি এই প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাচ্ছে।

শনিবার সকাল ১০টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সংবিধান সংশোধনের জন্য কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে জুলাই সনদ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে বিরোধী দলীয় নেতাদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেননি। 

আজকের এই দিনে আমরা আবারও তাদের আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের সঙ্গে বসুন। সংবিধান সংশোধনের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে চিরতরে বিদায় দিই।

অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানার ওসি সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদারসহ প্রমুখ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা