× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় যুবককে মারধরের পর তুলে নেওয়ার অভিযোগ

খুলনা অফিস

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৭:৩৮ পিএম

সোনাডাঙ্গা মডেল থানা।

সোনাডাঙ্গা মডেল থানা।

খুলনায় মোটরসাইকেল আরোহীদের ছবি তোলাকে কেন্দ্র করে এক যুবককে মারধর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

 নগরীর সোনাডাঙ্গা এলাকার মেসার্স গোলাম হোসেন পেট্রোল পাম্পে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পাম্পের এক কর্মী এ তথ্য জানিয়েছেন।

মেসার্স গোলাম হোসেন পেট্রোল পাম্প।

ওই কর্মীর ভাষ্য, ছয় থেকে সাতটি মোটরসাইকেলে কয়েকজন যুবক পেট্রোল পাম্পে তেল নিতে আসেন। এ সময় এক যুবক দূর থেকে তাদের ছবি তুলছিলেন। বিষয়টি নিয়ে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে ওই যুবকের তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। একপর্যায়ে তাদের পাঁচ থেকে ছয়জন ওই যুবককে মারধর করে তুলে নিয়ে যান।

ওই কর্মী আরও জানান, পাম্পের ভেতর গাড়ি দাঁড় করানোর স্থানের কাছেই ঘটনাটি ঘটে। তিনি পুরো ঘটনা দেখেছেন বলেও দাবি করেন।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কয়েকজন যুবক পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় এক যুবক তাদের ছবি তুলছিলেন। এ নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির পর ওই যুবককে তুলে নেওয়ার কথা জানতে পেরেছেন বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে এখনও অনুসন্ধান চলছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা